Sun. Jun 7th, 2026

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫: এই সময়ের ব্যস্ত অভিনেতাদের একজন শহিদ 93আলমগীর। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘রাইফেল মফিজ’ নাটকটির দর্শকরা দেখছেন অন্য এক আলমগীরকে। ইশানার বিপরীতে ধারাবাহিক নাটকটিতে একজন সৎ নিষ্ঠাবান দেশপ্রেমিক যোদ্ধার প্রতিচ্ছবি হিসেবে প্রাণ খুলে অভিনয় করেছেন তিনি। রাইফেল মফিজ চরিত্রটি ফ্যান্টাসির আদলে তৈরি হলেও এতে স্যাটায়ার, দেশ প্রেম, সততা আর হাহাকারের ব্যঞ্জনা আছে চরিত্রের মধ্যে। যা অভিনয় কারিশমা দিয়ে টিভির পর্দায় বাস্তব আর বিশ্বাসের প্রতীক করে তুলেছেন শহিদ আলমগীর। যে কারণে খুব অল্প সময়ে মিডিয়াপাড়ায় সিরিয়ালটি আলোচনার এসেছে। রাশেদা সাজ্জাদের রচনায় ও সাজ্জাদ হোসেন দোদুলের পরিচালনায় ‘রাইফেল মফিজ’র কাহিনী জমজমাট ফ্যান্টাসিতে ভরা। বিটিভিতে প্রতি শুক্রবার নাটকটি প্রচারিত হচ্ছে। শহিদ আলমগীর বর্তমানে যে ক’টি ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তার মধ্যে মাসুম আজিজের পরিচালনায় ‘ঘাটের কথা’, এম সাখাওয়াৎ হোসেনের ‘বিউটি ডটকম’, ‘সোস্যাল নেটওয়ার্ক’, সাজ্জাদ হোসেন দোদুলের ডেইলি সোপ ‘সোনার হরিণ’,রিজওয়ান খানের রচনায় কায়সার আহমেদের পরিচালনায় ‘ইয়েস ম্যাডাম নো স্যার’ অন্যতম। এ ছাড়া গিয়াসউদ্দিন সেলিমের রচনায় ও নজরুল কোরেশীর পরিচালনায় ‘শুভরাত্রি’, ‘নীল ঘুড়ি’, ‘সঙ্গী’, মোহন খানের রচনা ও পরিচালনায় এটিএন বাংলায় ধারাবাহিক ‘দুই শালিক’, ‘নীড় খোঁজে গাঙচিল’, বাংলাভিশনের ‘সমুদ্র জল’, আরটিভিতে ‘নীল জোৎস্নায় কালো সাপ’সহ অনেক ধারাবাহিকে শহিদ আলমগীর অভিনয় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *