Wed. Jun 3rd, 2026
daka.......................................খোলা বাজার২৪ ॥ বুধবার, ৪ নভেম্বর ২০১৫:ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ৬ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫২টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ৩৫টি স্কুল-কলেজসহ মোট ৮৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।এ বছর ১৪৬৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৯০,১৩০জন।পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক ডিভাইস অথবা যন্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ।পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *