খোলাবাজার২৪.কম ।। ১১ নভেম্বর, ২০১৫।। আজ বুধবার সন্ধ্যায় খোলাবাজার ২৪.কম কার্যালয় পরিদর্শন করেছেন সাবেক তথ্য সচিব ব্যারিষ্টার হায়দার আলী। এসময় তিনি বলেছেন, সমাজ ও রাষ্ট্রে গণমাধ্যম খুবই গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করে। আজকে যখন সমাজে সর্বক্ষেত্রে অবক্ষয় তখন গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে। তিনি খোলাবাজার২৪.কম-এর সার্বিক সফলতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন খোলাবাজার২৪.কমের প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ জহিরুল ইসলাম কলিম-সহ প্রতিষ্ঠানের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
