খোলা বাজার২৪ ॥ বুধবার, ১১ নভেম্বর ২০১৫: ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেছেন, রাজধানীতে চলাচলকারী ২৮০টি পরিবহন কম্পানিকে ভেঙে মোট পাঁচ থেকে সাতটি কম্পানিতে রুপান্তর করা হবে। প্রত্যেক রুটে চলবে মাত্র একটি করে কম্পানি।
রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন টিএন্ডটি ঝিল ও আবর্জনা অপসারণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব তথ্য দেন।
আনিসুল হক বলেন, নগরীর পরিবহন ব্যবস্থা ঢেলে সাজাতেই এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যোগাযোগ ব্যবস্থা নির্বিঘœ করতে এই প্রকল্পের সাথে যুক্ত হবে প্রায় দুই হাজার পরিবহন।
তিনি বলেন, শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ৭২টি বর্জ্য ট্রান্সফার সেশন করা হবে। এর মধ্যে ১৪টির কাজ শেষ হয়েছে। আগামী জুনের মধ্যে নগরীতে বিদেশি অধ্যুষিত এলাকা নিয়ে আসা হবে সিসি ক্যামেরার আওতায়।
