খোলা বাজার২৪ ॥ বুধবার, ১১ নভেম্বর ২০১৫:
দেশবরেণ্য আলিমে দ্বীন ও ফক্বীহ্ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফ্তি আব্দুর রহমান (রহঃ) ১০ নভেম্বর, ২০১৫ (মঙ্গলবার) দিবাগত রাতে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্ল¬াহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। ফক্বীহুল মিল্ল¬াত মুফ্তি আব্দুর রহমান দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
বাংলাদেশের ইসলামী জাগরণের অন্যতম পথিকৃত মুফ্তি আব্দুর রহমান ১৯২৫ সালে চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন। মানুষের মাঝে ইসলামের আলো ছড়িয়ে দিতে তাঁর উদ্যোগেই গড়ে ওঠে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ ভাবে ‘ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকাসহ চট্টগ্রাম, বগুড়ায় অসংখ্য কওমী মাদ্রাসা। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এসব সংস্থার প্রতিষ্ঠাতা মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বসুন্ধরায় ফিকাহ্ শাস্ত্রের গবেষণামূলক প্রতিষ্ঠান দারুল ইফতা সেন্টারেরও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ২০০৭ সাল থেকে ২০১৫ ঈসায়ী সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ইসলামী ব্যাংকসমূহের কেন্দ্রীয় শরীয়াহ্ বোর্ড ‘সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ’ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজরি কমিটি ছাড়াও তিনি ‘ব্যাংক এশিয়া লিমিটেড’ এবং ‘শাহজালাল ইসলামী ব্যাংক’-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার সময় বাংলাদেশ ইসলামী ব্যাংক লিঃ-এর শরীয়াহ্ কাউন্সিলেরও সদস্য ছিলেন।
ফক্বীহুল মিল¬াত মুফ্তি আব্দুর রহমান (রহঃ) এর মৃত্যুতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদ, শরীয়াহ্ সুপারভাইজরী কমিটি এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমরা সকলে আল¬াহ্ তা’য়ালার দরবারে এ মহান ফক্বীহ্, আলিমে দ্বীনের রূহের মাগফিরাত ও আ’লা ইলি¬নে তার অবস্থান কামনা করছি, আমীন।
