Sat. Jun 13th, 2026

18খোলা বাজার২৪, সোমবার, ৭ ডিসেম্বর ২০১৫: মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচনে হাইকোর্টে দেয়া স্থগিতাদেশ বাতিল করেছে সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত এই আদেশ দেয়। ফলে ঐ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানে আর কোনো আইনি বাধা থাকছে না।

রবিবার আদালতের নির্দেশে আইনি জটিলতার কারণ দেখিয়ে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। এর আগে আদালতের নির্দেশে বাগেরহাটের মংলা পৌরসভার ভোট স্থগিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *