Sat. Jun 6th, 2026
1449492046খোলা বাজার২৪, সোমবার,৭ ডিসেম্বর ২০১৫ :ইন্টারনেটের মাধ্যমে ভারতে বিনামূল্যে শিক্ষা ছড়িয়ে দিতে খান একাডেমির সঙ্গে চুক্তি করেছে টাটা ট্রাস্ট।বাংলাদেশি বংশোদ্ভূত সালামান খান প্রতিষ্ঠিত খান একাডেমির সঙ্গে এই চুক্তিকে টাটা গ্রুপের দৃষ্টিভঙ্গিতে গুণগত পরিবর্তন হিসেবে মনে করা হচ্ছে। ১০৯ বিলিয়ন মার্কিন ডলারের শিল্প গ্রুপটি এর মাধ্যমে অনলাইনে শিক্ষা বিস্তারে কাজ শুরু করল।খান একাডেমির সঙ্গে চুক্তি প্রসঙ্গে টাটা ট্রাস্টের চেয়ারম্যান রতন টাটা বলেন, এই ধারণাটিই সম্পূর্ণ ভিন্ন ধরনের, অনলাইনে যেকোথাও-যেকারো কাছে বিনামূল্যে শিক্ষা বিস্তারের মাধ্যমে নিরক্ষর বিশ্বকে সাক্ষর করে গড়ে তোলা যায়। আমাদের বর্তমান ও পরবর্তী প্রজন্ম এই পদক্ষেপের মাধ্যমে প্রভূত উপকার পাবে।’
পাঁচ বছরের চুক্তি অনুযায়ী ভারতের স্থানীয় ভাষায় গণিত ও বিজ্ঞান বিষয়ে বিনামূল্যে শিক্ষামূলক টিউটোরিয়ালগুলো দেখার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। প্রথম দুই বছর শহরাঞ্চলের মধ্য ও নিম্ন মধ্যবিত্ত শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হবে। আর পরবর্তী তিন বছর ভারতের গ্রামীণ শিক্ষার্থীদের কাছে খান একাডেমির কন্টেন্টগুলো পৌঁছে দেয়ার লক্ষ্য নেয়া হয়েছে।
খান একাডেমি ইন্টারনেটে বিভিন্ন টিউটোরিয়ালের মাধ্যমে ইতিমধ্যেই আড়াই কোটিরও বেশি শিক্ষার্থীদের মাঝে পৌঁছতে পেরেছে। শুধুমাত্র ইন্টারনেট থাকলেই একাডেমির ওয়েব সাইটে গিয়ে বিভিন্ন শিক্ষামূলক টিউটোরিয়াল দেখতে পারেন শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *