Thu. Jun 4th, 2026

1খোলা বাজার২৪, শুক্রবার, ১ জানুয়ারি ২০১৬:বিশ্বে নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব শুরু হয়ে গেছে। ২০১৬ সালকে প্রথমেই যে দেশগুলো বরণ করে নিচ্ছে তাদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডে অকল্যান্ডের স্কাই টাওয়ারে লেজার প্রদর্শনী আর আতশবাজির মধ্য দিয়ে বিদায়ী বছর ২০১৫ সালের শেষ সময় গণনা চলছে। উৎসবে ২৫ হাজার লোক সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার সিডনিতেও আতশবাজির ঝলকানিতে আলোকিত হয়েছে রাতের আকাশ। সেখানেও উৎসবে ১০ লাখ লোক সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।
সামোয়া এবং কিরিবাতি প্রথম নতুন বছরকে স্বাগত জানানোর একঘন্টা পর বর্ষবরণ করবে নিউজিল্যান্ড।
এশিয়াতেও শুরু হয়ে গেছে নতুন বর্ষবরণের আমেজ। হংকং, সিঙ্গাপুর এবং বেইজিংয়ের মত বড় বড় শহরগুলো নিজ নিজ উৎসবে মেতে উঠেছে।
মিশরে কায়রোর কাছে পিরামিডগুলোর সামনে বর্ষবরণের উৎসব আয়োজন করা হয়েছে। দুবাইয়ে বিশ্বের সুউচ্চ মিনার বুর্জ খলিফায় করা হয়েছে আলোকজসজ্জা। নেওয়া হয়েছে আতশবাজির প্রস্তুতিও।
ইউরোপে নতুন বছর উদযাপন করতে বার্লিনে প্রায় ১০ লাখ মানুষ সমবেত হয়ে কাউন্ট ডাউন শুরুর পরিকল্পনা করেছে।
এছাড়া, স্পেনের মাদ্রিদেও ২৫ হাজার মানুষ বর্ষবরণ উদ্যোগে সামিল হচ্ছে। লন্ডনে আতশবাজি দেখতে জড়ো হচ্ছে ১ লাখের বেশি মানুষ। ইউরোপজুড়ে নিরাপত্তা উদ্বেগের মধ্যেও থেমে নেই বর্ষবরণের উৎসব।
সিয়েরা লিওন ইবোলামুক্ত ঘোষিত হওয়ার পর এই প্রথম আবার নতুন বছরকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে।
সবশেষে আমেরিকাতেও ২০১৬ সালকে বরণ করতে নিউ ইয়র্কের টাইম স্কয়ারে জড়ো হচ্ছে ১০ লাখ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *