খোলা বাজার২৪, শুক্রবার, ১ জানুয়ারি ২০১৬: গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার দুপুরের পর থেকেই বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মমকর্তা শায়রুল কবির খান তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল জানান, গুলশান ২ এর ৭৯ নম্বর রোডের অবস্থিত খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় দুপুর ২টার পর থেকে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে গত বছর ৫ই জানুয়ারি ইস্যুতে অবরোধ চলাকালীন সময়ে তার বাসার সামনে অতিরিকক্ত পুলিশ মোতায়েন করা হয়।
