Wed. Jun 17th, 2026

10খোলা বাজার২৪, সোমবার, ৪ জানুয়ারি ২০১৬: ২০১৫ সালের ক্ষণিকের মিস ইউনিভার্স আরিয়াদনা গুতিরেজ। অনুষ্ঠানটির সঞ্চালক স্টিভ হার্ভের ভুলে কিছুক্ষণের জন্য হলেও মিস ইউনিভার্সের মুকুট উঠেছিল তার মাথায়। পরে জানা যায়, তিনি হয়েছেন মিস ইউনিভার্স ফার্স্ট রানার আপ। কিন্তু সঞ্চালকের ভুলের দরুণ এক ধরনের ক্ষোভ কাজ করছে তার মধ্যে। আর সম্প্রতি সেই ক্ষোভের মুখাপেক্ষী হয়ে মুখ খোলেন তিনি।
এ বিষয়ে আরিয়াদনা গুতিরেজ এক সাক্ষাৎকারে বলেন, ‘এটা খুব অবমাননাকর। শুধু আমার জন্য বা কলম্বিয়ার জন্য নয়, অডিটোরিয়ামে উপস্থিত বাকি দর্শকের জন্যও ছিল চরম অবমাননাকর একটা পরিস্থিতি। আর এই পরিস্থিতি সামাল দিতে আমার অনেক কষ্ট হয়েছে। আমি শুধু আমার দেশের মানুষের কথা চিন্তা করে ওই পরিস্থিতিতে নিজেকে সামাল দিয়েছিলাম। যারা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল।’
প্রথমে হাসিমুখে জীবনের এই ঘটনা মেনে নিলেও পরে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় গুতিরেজকে। পরে অবশ্য তিনি জানিয়েছেন, ২ মিনিটের জন্য হলেও তিনি যে তার দেশকে সেরার আনন্দ দিতে পেরেছিলেন সেটাই তার কাছে বড় পাওয়া। যেকোনো প্রতিযোগিতার দ্বিতীয় স্থানাধিকারীকে তেমন কেউ মনে রাখেন না। সেক্ষেত্রে গুতিরেজ নিঃসন্দেহে ব্যতিক্রম থেকে গেলেন। আসল মিস ইউনিভার্সের থেকেও বেশি চর্চায় থাকলেন ২ মিনিটের মিস ইউনিভার্সই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *