Mon. Jun 15th, 2026

55খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ৭ জানুয়ারি ২০১৬: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলছেন, ‍দিনের বেলায় আবর্জনা অপসারণ করতে গেলে বেশি ভোগান্তি হয়, রাস্তাঘাটে জ্যাম লাগে। দুর্গন্ধ ছড়ায়। আপনারা সন্ধ্যা ৭টার পর ময়লা-আবর্জনাগুলো ডাস্টবিনে ফেলবেন। তাহলে রাতের মধ্যেই সেই আবর্জনা সরিয়ে সুন্দর একটি সকাল শুরু করা যাবে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলসংলগ্ন ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে এক পরিচ্ছন্নতা অভিযানে তিনি এসব কথা বলেন।
এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমের সফলতার কথা উল্লেখ করে সাঈদ খোকন বলেন, মুসা ইব্রাহীম একাই এভারেস্ট জয় করেছেন। আমরা এতজন নগরবাসী হয়ে কেন এই নগরী জয় করতে পারবো না? আমরা পারবো। আসুন আমরাই শুরু করি।
নগরীর প্রতিটি নাগরিককে এক-একজন মেয়র হিসেবে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‍আমার একার পক্ষে নগরী পরিষ্কার করা সম্ভব নয়। সবাইকে মেয়রের ভূমিকায় দেখতে হবে। তবেই আমাদের স্বপ্নের পরিচ্ছন্ন ঢাকা গড়া সম্ভব হবে।
বাসা-বাড়ির মতো রাস্তাঘাট পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে মেয়র বলেন, আমরা যতক্ষণ বাসায় থাকি তার চেয়ে বেশি সময় থাকি শহরের রাস্তায়। এ জন্য বাসাবাড়ির মতো রাস্তাঘাটও পরিষ্কার রাখতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মারুফ হোসেন মনছুর, মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম আশরাফ তালুকদার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *