Mon. Jun 15th, 2026

54খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ৭ জানুয়ারি ২০১৬: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বিশ্ব ইজতেমা ইসলামী উম্মাহর ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ়করণে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে। বিশ্ব ইজতেমা ২০১৬ উপলক্ষে আজ এক বাণীতে এ কথা বলেন। ‘বিশ্ব ইজতেমা ২০১৬’ উপলক্ষে ইজতেমায় আগত বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের রাষ্ট্রপতি স্বাগত জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ প্রতিবছর সফলভাবে বিশ্ব ইজতেমা আয়োজন করে বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া জানাই ।’
রাষ্ট্রপতি বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের সুমহান আদর্শ সমগ্র মানবজাতির চলার পথের পাথেয়। আমরা ইসলামের সঠিক আদর্শ অনুসরণের মাধ্যমে সামগ্রিক কল্যাণ অর্জন করতে পারি। তিনি বলেন, বিশ্ব ইজতেমায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদের সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিদের যে সম্মিলন ঘটে তাতে ইসলামকে জানার ও বুঝার পথ অনেক সুগম হয়। মুসলিম বিশ্বের বিজ্ঞ আলেমদের বয়ান ও আলোচনা হতে মুসলমানদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা পাওয়া যায়। রাষ্ট্রপতি প্রার্থনা করেন, ‘বিশ্ব ইজতেমা ২০১৬’ ধর্মপ্রাণ মুসলমানদের দুনিয়া ও আখেরাতের সঠিক পথ চলার সন্ধান দিতে সক্ষম হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *