Mon. Jun 15th, 2026

56খোলা বাজার২৪, শুক্রবার, ৮ জানুয়ারি ২০১৬: আদিত্য রায়ের জন্য আর মন কাঁদে না শ্রদ্ধা কাপুরের, আবার শ্রদ্ধার প্রতি সেই শ্রদ্ধা নেই আদিত্যের। দুজনের টান টান সম্পর্কের সুতো যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে বলে দাবী গুঞ্জনকারীদের। আর এর জন্য দায়ী মূলত এই দুই তারকার বিপরীতমুখী ব্যক্তিত্ব ও ক্যারিয়ারের বর্তমান রূপরেখা।
বলিউড লাইফ এক প্রতিবেদনে জানিয়েছে, এই ক’দিন আগেও ‘আশিকি টু’ ছবির অনস্ক্রিন ভালোবাসার গল্পের মতো ছিলো আদিত্য-শ্রদ্ধার দিনগুলি। কিন্তু বর্তমানে দূরে সরে যেতে শুরু করেছেন তারা।
সূত্রের খবরে প্রকাশ, হুট করে আদিত্য- শ্রদ্ধার একই পথ দুই দিকে বেঁকে যাওয়ার কারণ তাদের পরস্পর বিপরীতধর্মী ব্যক্তিত্ব। যেখানে শ্রদ্ধা বহির্মূখী সেখানে আদিত্য অন্তর্মূখী। আর তাদের এই বিপরীতমুখী ব্যক্তিত্বের দ্বন্দ্বে বেস্তে যেতে বসেছে ‘কেউ কাউকে ছাড়বো না কখনো’ ধরনের প্রতিশ্র“তি।
বলিউড লাইফ আরও জানিয়েছে, আদিত্য-শ্রদ্ধার ক্যারিয়ারের বর্তমান অবস্থাও তাদের পরস্পর থেকে দূরে সরে যাওয়ার জন্য দায়ী। শ্রদ্ধার ক্যারিয়ার আকাশ খুঁজে নিচ্ছে, আর আদিত্যের ক্যারিয়ার ছুটছে পাতালের অজানা অন্ধকারের দিকে। এই অবস্থায় শ্রদ্ধার বাবা-মাও চাইছেন না সম্পর্কটা অটুট থাক।
তবে বাবা-মা চান বা না চান শিগগিরই সম্পর্কের মাঝে জমাট বাঁধা বরফ ভাঙতে এই জুটি উদ্যোগী হবেন বলেও আশাবাদ প্রকাশ করেছে বলিউড লাইফ। সূত্র- টাইমস অব ইন্ডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *