Tue. Jun 16th, 2026

57খোলা বাজার২৪, শুক্রবার, ৮ জানুয়ারি ২০১৬: আবার বড় পর্দায় নিজের দাদাগিরি দেখাতে আসবে ‘ডন’। আর এবার জংলি বিল্লি হয়ে কি তার পাশে দেখা যাবে ক্যাটরিনাকে। বলিঅন্দরে সে ইঙ্গিতই ক্রমে স্পষ্ট হয়ে উঠছে।
ক্যাটরিনার ‘ফ্যান্টম’ প্রত্যাশিত সাফল্য পায়নি বক্স অফিসে। তবে অসাফল্যের বিষাদ ভুলে নিজের পরের ছবি ‘ফিতুর’ নিয়ে তৈরি নায়িকা। এ ছবিতে তাঁর বিপরীতে আছেন আদিত্য রায় কাপুর। তবে আরও বড় উড়ানের পথেই এগোচ্ছে ক্যাটরিনার সিনেযাত্রা।
আগামী বছরে শাহরুখের বিপরীতে ‘ডন-৩’ ছবিতে দেখা যাবে তাঁকে। সম্ভবত প্রিয়াঙ্কা চোপড়ার জায়গায় নতুন ডনে তাঁকে দেখা যাবে। ‘কোয়ান্টিকো’য় কাজের সুবাদে এবছরটা দেশ, বিদেশে ব্যস্ত থাকবেন প্রিয়াঙ্কা। ক্যাটরিনা পূরণ করবেন সেই জায়গাটি। এছাড়া কবীর খানের পরের সিনেমাতেও থাকছেন তিনি। ফলত এ বছরে দুটো বড় প্রোজেক্টে ক্যাটরিনার হাতে।
তবে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়া এবছর তাঁর নিঃসন্দেহে বড় অ্যাচিভমেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *