Thu. Jun 4th, 2026

12544657_976748719079928_1300569243_oখোলা বাজার২৪, সোমবার, ১১ জানুয়ারি ২০১৬: দেশ এখন কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। । ২০০৭ সালের ১১ জানুয়ারী দেশকে রাজনীতিক শূণ্য করার চক্রান্ত্র শুরু হয়েছিল। আজও সেই ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আজ সোমবার দুপুরে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে “১/১১ কালো দিবস স্মরণে” বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত বক্তব্য রাখেন। ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় নগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ২০ দলীয় জোট নেতা ও বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। আলোচনায় অংশ গ্রহন করেন ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, সম্পাদক মোঃ কামাল ভুইয়া, মতিয়ারা চৌধুরী মিনু, নগর সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু, যুগ্ম আহ্বায়ক মোঃ আনছার রহমান শিকদার, মির্জা শেলী, সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, সোলায়মান সোহেল, আবদুল্লাহ আল-কাউছারী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধিন সরকার ১/১১-এর সরকারের ধারাবাহিকতারই অংশ। বর্তমান সরকার আবারো দেশে ১/১১ মত গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র করছে। ২০০৬ সালের ২৮অক্টোবরের প্রেক্ষাপটে ১/১১ সূত্রধরে দেশে যে গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র শুরু হয়েছিল তা এখনও অব্যাহত রয়েছে। বর্তমান অবৈধ সরকার তারই প্রতিভূ। তিনি বলেছেন, ১/১১ বাংলাদেশের গনতান্ত্রিক রাজনৈতিক ধারা ব্যাহত করার সংবিধান পরিপন্থি দিন হিসাবে ইতিহাসে কালো দিবস উপলক্ষে চিহ্ণিত হয়ে থাকবে। বর্তমান স্বৈরাচারী সরকার গণতন্ত্রকে হত্যা করে আবারো একব্যাক্তির শাসন প্রতিষ্ঠার লক্ষে গণমাধ্যমের স্বাধীনতা টুটি চপে হত্যা করছে। দেশে আজ যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে তার জন্য দায়ি হচ্ছে আওয়ামী লীগের আত্ম অহংকার ও একগুয়েমী নীতি। আর তাদের এই একগুয়েমীর কারণে জনগনের কষ্টার্জিত গণতন্ত্র আজ হুমকির মুখে। সভাপতির বক্তব্যে সৈয়দ শাহজাহান সাজু বলেছেন, সংবিধানের ধারাবাহিকতা ও গণতন্ত্রের ধারাবাহিকতা বাঁধা গ্রস্থ করতেই ১/১১ জেনারেল মঈন উ. আহমদের পরোক্ষ নেতৃত্বে ফখরুদ্দিন আহমদের অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমান সরকার সেই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নামে নিয়ন্ত্রিত গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এই অবস্থা থেকে জাতিকে মুক্তি দিতে ব্যর্থ হলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *