Thu. Jun 4th, 2026

alখোলা বাজার২৪, সোমবার, ১১ জানুয়ারি ২০১৬ ।।আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ‘ইসলামিক আইডিওলোজি, কার্টেসি এন্ড কাস্টমার সার্ভিস’ শীর্ষক নৈতিকতা ও গ্রাহকসেবা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ১০ জানুয়ারি, ২০১৬ ব্যাংকের ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউটে উদ্বোধন করা হয়। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রিন্সিপাল নুরুল ইসলাম খলিফার সভাপতিত্বে এ সময় ফ্যাকাল্টি মেম্বার তৌহিদ সিদ্দিকীসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যাংকের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কোর্সের প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন, ইসলামের মূল আদর্শকে হৃদয়ে ধারণ করে সেবামূলক মনোভাব নিয়ে সকলকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর গ্রাহকের নিকট দায়বদ্ধ উল্লেখ করে ব্যবস্থাপন পরিচালক বলেন, গ্রাহকের সঙ্গে আন্তরিকতা বৃদ্ধির মাধ্যমেই একটি প্রতিষ্ঠানের উন্নয়ন সম্ভব। তিনি গ্রাহকসেবা ও নৈতিকতার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা না করার বিষয়ে সকলকে সতর্ক করেন। তিনি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী সকলকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান সঠিকভাবে কর্মক্ষেত্রে প্রয়োগের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *