খোলা বাজার২৪, শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০১৬: লেবু গাছের এক বোটায় আমরা এক লেবু দেখি, কিন্তু লেবু গাছের এক বোটায় ৭টি লেবু! বিষয়টি অবাক লাগার কথা । যা সচরাচর আমাদের চোখে পড়ে না। লেবু গাছের বোটাপ্রতি একটি লেবু দেখতে আমরা অভ্যস্ত। এ অস্বাভাবিক ও বিস্ময়কর ব্যাপারটি ঘটেছে বড়লেখা উপজেলার শাহবাজপুরের ফতেহবাগ চা বাগানের বাংলোতে। ফতেহবাগ চা বাগানে ম্যানেজারের বাংলোর একটি লেবু গাছে এই বিস্ময়কর ব্যাপারটি ঘটেছে।
