খোলা বাজার২৪, রবিবার, ১ জানুয়ারি ২০১৭:
দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক যুগে বই বিতর কর্মসূচির অংশ হিসাবে মুন্সীগঞ্জ জেলার সকল প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যামিক ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযুগে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। সকালে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্টসিয়াল মডেল স্কুল এন্ড কলেজে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ফজলে আজীম, অতিরিক্ত জেলার প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হারুন-অর-রশিদ, সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শরিফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা, কলেজের অধ্যক্ষ মেজর গাজী মো. তাওহিদুজ্জামান প্রমূখ। এদিকে বছরে প্রথমদিনে বই হাতে পেয়ে সকল শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা গেছে।
