খোলা বাজার২৪, রবিবার, ১ জানুয়ারি ২০১৭:
কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ : সুনামগঞ্জে ২৮ বর্ডারগার্ড ব্যাটেলিয়ান(বিজিবি)’র সদস্যরা পৃথকভাবে ৩টি অভিযান চালিয়ে ২টি তক্ষক ও ৪টি ভারতীয় গরু আটক করা হয়েছে। রবিবার ভোররাতে ২৮ বর্ডারগার্ড ব্যাটেলিয়ান(বিজিবি) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাশঁতরা বিওপির নায়েক মোঃ নুরে আলমের নেতৃত্বে বিজিবির একটি টহলদল বাংলাদেশের অভ্যন্তরে বাশঁতলা দক্ষিণ কলোনী নামকস্থানে অভিযান চালিয়ে একটি বাংলাদেশী তক্ষক আটক করে। যার মূল্যে তিনকোটি টাকা হবে।
অপরদিকে রবিবার সকালে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মাছিরপুর বিওপির হাবিলদার মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে বিজিবির একটি টহলদল গামারতলী নামক স্থানে অভিযান চালিয়ে একটি বাংলাদেশী তক্ষক আটক করেন। যার মূল্যে প্রায় আড়াইকোটি টাকা।
অপরদিকে বোরবার ভোরে জেলার তাহিরপুর উপজেলার মাটিরাবন বিওপির হাবিলদার মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিজিবির টহলদল বাংলাদেশের অভ্যন্তরে কড়াইগড় নামক স্থানে অভিযান চালিয়ে ৪টি ভারতীয় গরু আটক করা হয়েছে। যার মূল্যে ১ লাখ ৪০ হাজার টাকা হবে। এ সশয় চোরাকারবারীরা বিজিবি’র সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঐ সমস্ত তক্ষক ও চোরাই গরুগুলো উদ্ধার করে নিয়ে আসা হয়। এ ব্যপারে বিভিন্ন থানায় পৃথক মামলার প্রস্তুুতি চলছে বলে জানা যায়।
এ ব্যপারে ২৮ বর্ডারগার্ড বিজিবি’র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাসির উদ্দিন আহমদ পিএসসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সীমান্ত এলাকায় সকল ধরনের অপরাধ প্রবনতা ও চোরাচালানীরোধে বিজিবির সদস্যা প্রস্তুত রয়েছে।
