খোলা বাজার২৪, রবিবার, ১ জানুয়ারি ২০১৭:
জামালপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে জেলা শহরে অনুষ্ঠিত হয়েছে বিশাল আনন্দ শোভাযাত্রা।
রবিবার (১ জানুয়ারী) দুপুরে জেলা শহরের মহিলা কলেজ গেট থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে বকুলতলা চত্বরে গিয়ে সমাবেশ করে।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব ও শহর ছাত্রদলের সভাপতি শাহ মাসুদ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শাহ ওয়ারেছ আলী মামুন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক শহিদুল হক খান দুলাল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ মিয়া, মিজানুর রহমান, আহছানুজ্জামান রুমেল, লোকমান আহম্মেদ লোটন, সৈয়দ শওকত জামান প্রমুখ।
