Mon. Jun 15th, 2026

খোলা বাজার২৪, রবিবার, ১ জানুয়ারি ২০১৭: 85সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারে স্থানীয় অসহায়, গরীব ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ফেইচবুক এ্যাক্টিভস্-এর কয়েকজন তরুণ।
রবিবার বিকেলে উপজেলার পাগলা হাইস্কুল এন্ড কলেজের মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয় পাগলা হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও মানছুর আহমদের পরিচালনায় ও বক্তব্য রাখেন শীতবস্ত্র বিতরণের আয়োজক কমিটির প্রধান মূখপাত্র, মাসিক তরু পত্রিকার সম্পাদক ও দৈনিক সুনামগঞ্জের খবরের পাগলাবাজার প্রতিনিধি ইয়াকুব শাহরিয়ার। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- পাগলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোজী চৌধুরী, নিভা দস্তিদার, অজন্তা ধর, শোভা তালুকদার, পাগলা হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র শাহিন রহমান, নুরাইন হায়দার জয়, আয়োজক কমিটির সদস্য জানে আলম, জমির হোসেন, মামুনুর রশিদ মামুন ও মুবিন সিদ্দিকী প্রমূখ। বক্তারা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইচবুকের মাধ্যমে শীতবস্ত্র বিতরণের জন্য অর্থ সংগ্রহ করে ৭০ জন অসহায় গরীব শীতার্তদের হাতে এই শীতবস্ত্র (কম্বল) তুলে দিয়েছেন তারা। দেশ এবং বিদেশ থেকে যারা এই শীতবস্ত্র বিতরণে সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।