Thu. Jun 4th, 2026

20915303_527809334277704_1829514400949456781_nখােলা বাজার২৪।। সোমবার, ২১ আগস্ট, ২০১৭: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের উদ্যোগে কুড়িগ্রামের উলিপুর উপজেলার চৌমুহনী, সাহেবের আলগা এলাকাসহ বিভিন্ন অঞ্চলে ত্রঅণ প্রদান করা হয়। ৩০০ পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, লবণ ও স্যালাইন প্রদান করা হয়।

গত ২০ আগস্ট ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সভাপতি দীপক শীলের সমন্বয়ে ৫ সদস্যের একটি সদল বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে কুড়িগ্রাম রওনা হন। ৫ সদস্যের দলে অন্যরা হলেন, ঢাকা মহানগর সংসদের সহ সভাপতি অনিক মাহমুদ, মং শৈ শৈ, সহ সাধারণ সম্পাদক লাভলী হক, দপ্তর সম্পাদক জাওয়াদুল ইসলাম ও শিক্ষা গবেষণা সম্পাদক মোর্শেদ হালিম। দলে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে সংঠনের সভাপতি জিএম জিলানী শুভ এবং সহ সভাপতি সুমন সেন গুপ্ত রয়েছেন।
এছাড়া আগামী ২৫ আগস্ট আরেকটি দল ত্রাণ সরবরাহে জামালপুর এর বন্যা দুর্গত অঞ্চলে রওনা হবেন।
এর আগে ঢাকা মহানগরের বিভিন্ন স্কুল, কলেজসহ মতিঝিল, গুলিস্তান, পল্টন, বাড্ডা, লালবাগ, ডেমরা বেইলী রোড ও নিউমার্কেট এলাকায় ত্রাণ সংগ্রহ করা হয়। ১৬ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত বন্যার্তদের সহায়তায় এসব এলাকায় ঔষধ, স্যালাইন, শুকনো খাবারসহ নগদ অর্থ উত্তোলন করা হয়।