Thu. Jun 4th, 2026

nws033 pcখােলা বাজার২৪।। সোমবার, ২১ আগস্ট, ২০১৭:  রাসেল মিয়া,নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর ঘোড়াশালে মনি বিশ্বাস (১৮) নামে এক কিশোরীকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে। জানা যায়, মনি বিশ্বাস ঘোড়াশাল প্রাণ কোম্পানীতে চাকুরী করতেন। নিহতের পরিবার জানিয়েছে, অন্যান্য দিনের মতো মনি বিশ্বাস গত ২০ আগস্ট, রোববার রাত ১০টায় চাকুরী শেষে বাড়িতে ফিরে রাতের খাবার খেয়ে তার রুমে ঘুমিয়ে পড়ে।

কিন্তু সকালে মনি বিশ্বাস-কে আর বাড়িতে খুজে পাওয়া যায়নি। ঘরে না পেয়ে তার পরিবারের সদস্যরা আশপাশে খোঁজ খবর নিতে থাকলে এলাকাবাসী মনি’র মরদেহ ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকার পরিত্যক্ত আশরাফ টেক্সটাইলের পেছনে খালি জায়গায় পরে থাকার কথা জানালে পরিবারের লোকজন তা সনাক্ত করে।

তাৎক্ষনিকভাবে খবর পেয়ে ঘোড়াশাল ফাঁড়ির পুলিশের ইনচার্জ (পুলিশ-পরিদর্শক) মো: গোলাম মোস্তাফা ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকার পরিত্যক্ত আশরাফ টেক্সটাইলের পেছন থেকে মনি বিশ্বাসের মরদেহটি উদ্ধার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মো: গোলাম মোস্তফা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মেয়েটির সাথে কারো প্রেমের সম্পর্ক রয়েছে। এ কারনেই রাতের অন্ধকারে বাইরে নির্জন স্থানে এনে গণধর্ষণ করে এবং পরবর্তীতে প্রকাশ পাবে দেখে মনি বিশ্বাস-কে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

মরদেহ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে মামলা করার প্রস্তুতি চলছে। জানা যায়, নিহত মনি বিশ্বাসের গ্রামের বাড়ি রায়পুরা উপজেলার লক্ষিপুর গ্রামে। তার বাবার নাম নিশি কান্ত বিশ্বাস ও মায়ের নাম শেফালী বিশ্বাস। নিহত মনি বিশ্বাস তার বাবা মায়ের সাথে ঘোড়াশাল পাইকসা এলাকায় শ্যামল ভৌমকের বাড়িতে ভাড়া বাসায় থাকত। বাবা মায়ের সাথেই মনি বিশ্বাস প্রাণ কোম্পানীতে চাকরী করতো।