Thu. Jun 4th, 2026

imagesখােলা বাজার২৪।। সোমবার, ২১ আগস্ট, ২০১৭: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও আজীবন সম্মাননা অর্জনকারী খ্যাতিমান অভিনেতা নায়ক রাজ রাজ্জাক আজ সন্ধ্যা ৬ টা ১৩ মিনিটে রাজধানীর বেসরকারী ইউনাইটেড হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ………রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

অসংখ্য পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতা, প্রযোজক ও পরিচালকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, বিএনপি’র সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর সভাপতি ড. মামুন আহমেদ, সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান, সাংগঠনিক সম্পাদক অভিনেতা চৌধুরী মাজহার আলী শিবা শানু প্রমুখ।

নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, নায়ক রাজ রাজ্জাকের মৃত্যুতে বাংলাদেশের চলচ্চিত্র এক উজ্জল নক্ষত্র হারাল এবং এ অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের কলাকুশলী ও দর্শক আজীবন তার কর্মের মূল্যায়ন ও অনুসরণ করে যাবে।