Thu. Jun 4th, 2026

খােলা বাজার২৪। রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭: মাত্র ৭ বছর বয়সেই স্নায়ুবিজ্ঞানী হয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন মার্কিন কন্যা শিশু অময় আনতুনেত। তাকে বলা হচ্ছে, সাত বছর বয়সী স্নায়ুবিজ্ঞানী! বিজ্ঞানের প্রতি আনতুনেতের ভালোবাসা ইতেমধ্যে ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছে।

বিবিসি আনতুনেতকে নিয়ে একটি ভিডিও বানিয়েছে। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় থাকেন তিনি। তিন বছর বয়স থেকেই বিজ্ঞানের প্রতি আগ্রহ তার। বাবা দেভেন অ্যান্টোনিও শেফাড্রের গবেষণাগারটিতে তখন থেকেই তার অবাধ যাতায়াত।

বিজ্ঞানের প্রতি অময়ের ভালোলাগার একটি ভিডিও ২০১৫ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন তার বাবা। যেখানে এখন পর্যন্ত প্রায় ২০ লাখ মানুষ এতে লাইক দিয়েছে এবং মন্তব্য করেছে।

বাবা দেভেন অ্যান্টেনিও শেফার্ড বলেন, আমি চাই, মেয়ে যা করতে পছন্দ করে, সে তা-ই করুক। সে যদি রাধুঁনি হতে চাইতো তাহলে আমি তাকে রান্না শেখার ব্যাপারে সহায়তা করতাম। সে যেহেতু বিজ্ঞান পছন্দ করে তাই আমার পক্ষে যতটুকু সম্ভব, আমি তাকে সহায়তা করি।

বিজ্ঞানের প্রতি আগ্রহের কারণ জানতে চাইলে অময় বলেন, বিজ্ঞান এমন একটি চমৎকার বিষয় যেটা থেকে সবসময় নতুন কিছু শেখার থাকে। বিজ্ঞান সবসময়ই পরিবর্তনশীল এবং আমিও ব্যক্তিগতভাবে এই পরিবর্তনকে সমর্থন করি।
ভবিষ্যতে আনতুনেত একজন নিউরোসার্জন হতে চায়। এ ছাড়া ছোট ছোট বাচ্চাদের বিজ্ঞান শেখানোর একটা নিজস্ব প্রকল্প আছে তার। বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *