Thu. Jun 4th, 2026


খােলাবাজার২৪,বুধবার,১২ ডিসেম্বর ২০১৮ঃ শীতমানেই এক অন্যরকম এক ঋতু আর এই শীতে গমর গরম পিঠা হলে মন্দ হয় ন্সা। তবে কিছু নিয়ম কানুন জানা থাকলে ঘরে বসেই বানানো যায় মজাদার পিঠা। চলুন তাহলে জেনে নিই দুধ পিঠা বানানোর কিছু কৌশলঃ

প্রয়োজনীয় উপকরণঃ
তরল দুধ ৩ কাপ,
পিঠার ডো ডিম ২টি,
ঘি ১ টেবিল চামচ,
ময়দা আড়াই কাপ ও সয়াবিন তেল প্রয়োজনমতো।
সিরার জন্য তরল দুধ ৪ কাপ, চিনি আধা কাপ,
খেজুরের গুড় আধা কাপ ও চিনি আধা কাপ।

প্রস্তুত প্রণালীঃ
প্রথমে একটি পাত্রে ৩ কাপ দুধ দিয়ে তার মধ্যে ২টি ডিম ভেঙে দিয়ে চুলার ওপর রেখে ডাল-ঘুঁটনি দিয়ে খুব ভালোভাবে ফেটে ঘি মিশান। যখন বলক আসবে, তখন ময়দা দিয়ে মোলায়েম ডো বানান। এবার চমচমের আকারে বানিয়ে বেতের চালনির ওপর চাপ দিতে হবে। এতে ডোতে চালনির ছাপ পড়ে যাবে। এখন ভাঁজ করে দুই মুখ ভালোভাবে আটকে দিন।

এভাবে সব পিঠা বানানো হলে ডুবোতেলে ভেজে ঠান্ডা দুধের সিরায় দিয়ে দিন। একটু পর ট্রেতে উঠিয়ে নিন। এভাবে সব পিঠা বানানোর পর ঘন দুধ ও মালাই দিয়ে পরিবেশন করুন মজাদার ও সুস্বাদু দুধ পিঠা।