Thu. Jun 4th, 2026

খােলাবাজার২৪, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮: মহান বিজয় দিবস ২০১৮ উপলক্ষে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন অভ্যন্তরীন সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান  মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক এর চেয়ারম্যান  ইঞ্জিনিয়ার এ.কে.এম. মুশাররফ হুসাইন, পরিচালক কানুতোষ মজুমদার, মোঃ সিরাজুল ইসলাম ভরসা, মোঃ ইসমাইল হোসেন সিরাজী এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম।

 

প্রতিযোগীতায় রাজধানীর বিভিন্ন স্কুলের প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রী অংশ গ্রহন করেন। এদের মধ্য থেকে ৩০ জনকে পুরস্কৃত করে যমুনা ব্যাংক ফাউন্ডেশন এবং একজন প্রতিবন্ধি প্রতিযোগিকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।