Thu. Jun 4th, 2026
খােলাবাজার২৪,মঙ্গলবার,০৩মার্চ,২০২০ঃ করোনা আতঙ্কে বিশ্ব কাঁপছে। ফলে বড় বড় প্রতিষ্ঠানগুলো সাময়িক বন্ধের সিদ্ধান্ত নিলেও মিডিয়া জায়ান্ট টুইটার কর্মীদের জন্য নিয়েছে নতুন পদক্ষেপ। কর্মীদের বাসায় থেকেই কাজ করছে বলছে কর্তৃপক্ষ। এক ব্লগ পোস্টে টুইটার এ বিষয়টি জানিয়েছে।

পোস্টে উল্লেখ করা হয়েছে, কিছুদিন কর্মীদের বাসা থেকে কাজ করার সহজ উপায় বের করতে কাজ করছে টুইটার।

টুইটারের মানবসম্পদ বিভাগের প্রধান জেনিফার ক্রিস্টি বলেছেন, আমাদের চারপাশে করোনা ভাইরাসের প্রভাব কমিয়ে আনাই আমাদের লক্ষ্য।

এদিকে ফেসবুক এবং গুগলসহ অন্যান্য শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের অনেক সম্মেলন স্থগিত ও বাতিল করেছে।

আয়ারল্যান্ডের ডাবলিনে গুগলের ইউরোপীয় সদর দফতরের কর্মীরা মঙ্গলবার (০৩ মার্চ) বাসা থেকে পরীক্ষামূলকভাবে কাজ করবেন বলে জানানো হয়েছে। তবে সংস্থাটির আট হাজার কর্মী বুধবার আবারো অফিসে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।