Thu. Jun 4th, 2026

খােলাবাজার২৪, বুধবার, ৯সেপ্টেম্বর, ২০২০: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউই) রাখা হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে রফিকুল ইসলাম মিয়া তাঁর ইস্কাটনের বাসায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছে। হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. শফিকুল আলমের অধীনে তাঁর চিকিৎসা চলছে।

রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক সাহিদা রফিক স্বামীর রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।