Tue. Jul 21st, 2026

খোলা বাজার অনলাইন ডেস্ক : দেশের শীতার্ত ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে কম্বল দিয়েছে যমুনা ব্যাংক পিএলসি.। শুক্রবার (১০.১১.২০২৩) গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে কম্বলের নমুনা হস্তান্তর করেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান জনাব মোঃ সাইদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।