Tue. Jul 21st, 2026

খোলা বাজার অনলাইন ডেস্ক : শীতার্তদের মাঝে বিতরণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভা-ারে ১ (এক) লক্ষ পিস কম্বল প্রদান করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ১০ নভেম্বর, শুক্রবার গণভবনে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট নমুনা কম্বল হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু। অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক ও প্রধান নির্বাহীগণ উপস্থিত ছিলেন।