
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ ‘‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণীসম্পদ হবে উন্নতি” এই প্রতিবাদ্য সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ -২০২৫ উপলক্ষে র্যালী, উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে এ প্রাণী সম্পদ প্রদর্শনী এবং উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা প্রাণী সম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান মোঃ হাফিজুর রহমান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওলিউর রহমান রুবেল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ আলী হোসেন, ইন্দুরকানী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাকারিয়া হোসেন, বিআরডিবির চেয়ারম্যান মোঃ ফায়জুল কবির তালুকদার, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ নাসির উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন গাজী প্রমুখ ।
পরে মেলায় স্টল পরিদর্শন করেন এবং মেলায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
