
মোঃ ফরিদুল ইসলাম দুবাই প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ শহর দুবাইয়ে ৩১তম দুবাই শপিং ফেস্টিভ্যাল ২০২৫ শুরু হয়েছে গত ৫ ডিসেম্বর। ৩৮ দিনব্যাপী এ শপিং মেলা চলবে ১১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এ শপিং মেলাকে ঘিরে প্রতি বছরের ন্যায় এবারো আলোময় হয়ে উঠেছে দুবাই নগরী। এ উৎসবে শপিং এর পাশাপাশি বিনোদন, ড্রোন শো, আতশবাজি প্রদর্শনী, বিভিন্ন পুরস্কারের ড্র অনুষ্ঠিত হবে। প্রায় ৩৫০০ স্টোরে ১০০০ ব্র্যান্ডের পণ্য প্রদর্শনী হবে। কোন কোন পণ্যে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করেছে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে গাড়ির মেলা। ১০০ শত গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ৫০০০ গাড়ির প্রদর্শনী স্থান পাচ্ছে এ মেলায়। জনপ্রিয়তার শীর্ষে স্থান নেয়া এই মেলা ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসে দুবাই সরকার প্রবর্তন করে। দুবাই শপিং ফেস্টিভল আজ আর শুধু দুবাইবাসী নয় পুরো বিশ্বের কাছে একটি বিখ্যাত মেলারূপে আবির্ভূত হয়েছে। প্রতি বছর বাংলাদেশি প্রবাসীদের চিত্ত বিনোদনের অনুষঙ্গ হয়ে ওঠে এ শপিং ফেস্টিভ্যাল।
