Sun. Jul 19th, 2026

খলিলুর রহমান খলিল রংপুর প্রতিনিধি : রংপুরে তারাগঞ্জে মোটরসাইকেল-ইজিবাইক সংর্ঘষে ইজিবাইকের চালক নিহত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে রংপুর–দিনাজপুর মহাসড়কের ব্রার্দাস হিমাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইজিবাইক চালকের নাম গোলাম মোস্তফা (৪৫)। উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর জয়বাংলা এলাকার ইসহাক আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, তারাগঞ্জ থেকে ইজিবাইক নিয়ে রংপুর-দিনাজপুর মহাসড়ক দিয়ে নিজ বাড়ি যাচ্ছিলেন। ব্রার্দাস হিমাগারে সামনে সড়ক পার হওয়ার সময় পেছন থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংর্ঘষ বাঁধে। গোলাম মোস্তফা সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, মোটরসাইকেল-ইজিবাইক সংর্ঘষে ইজিবাইকের চালক নিহত হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।