Tue. Jul 21st, 2026

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে শহর সমাজসেবা কার্যালয়ের কম্পিউটার ট্রেডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদফতরের আওতাধীন শহর সমাজসেবা কার্যালয়, নীলফামারী কর্তৃক পরিচালিত জানুয়ারি–জুন ২০২৬ সেশনের প্রশিক্ষণ কোর্সে কম্পিউটার ট্রেডে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হচ্ছে।

প্রশিক্ষণ শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সনদপত্র প্রদান করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। তবে আসন সংখ্যা সীমিত।

ভর্তির জন্য যোগাযোগের ঠিকানা—
মশিউর রহমান ডিগ্রি কলেজ সংলগ্ন, শহর সমাজসেবা কার্যালয়, কালীতলা, নীলফামারী। যোগাযোগ নম্বর: ০১৭১৭৫২৬৮৫৫, ০১৭২৩২৫৬৬৩৮, ০১৭৬৬৩০৯৪০২, ০১৭৩৭১৪৩৮৬১।

এ বিষয়ে শহর সমাজসেবার অফিসার হৃদয় হোসেন জানান, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী প্রার্থীদের মাত্র ৫০ টাকার বিনিময়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য শহর সমাজসেবা কার্যালয়, নীলফামারীতে সরাসরি যোগাযোগের আহ্বান জানান তিনি। তিনি আরও জানান, সরকারি শিশু পরিবারে নিবাসী ও দুস্থ প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বিশেষ সুবিধায় ভর্তির সুবর্ণ সুযোগ রয়েছে।