Sat. Jul 18th, 2026

নিজস্ব প্রতিবেদক: দেশের সার্বিক উন্নয়নে সবার আগে দরকার দেশপ্রেম। গতকাল শুক্রবার বিকালে মতিঝিলে ভ্যাট,টেক্স প্রেকটিস কমপ্লাইয়েন্স এর ছয়মাস ব্যাপী পোস্ট গ্রেজুয়েট ডিপ্লোমা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে সিনিয়র সচিব এবিএম শাহজাহান এ কথা বলেন।
তিনি আর-ও বলেন, জাতীয় পর্যায়ে রাজস্ব আদায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও দেশের সার্বিক উন্নতি কল্পে দেশের সকল টেক্স প্রদান কারী নাগরিককে টেক্স প্রদানে ব্যক্তিগতভাবে আগ্রহী ও আন্তরিক থাকতে হবে। টেক্স ফাঁকি দেওয়া থেকে সকলে বেরিয়ে আসতে হবে। ১৯৯১ সালে প্রবর্তিত ভ্যাট প্রদানের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রাখা সম্ভব। বিশেষ অতিথি বৃন্দসহ বক্তাগন সকলেই বলেন সঠিক পদ্ধতিতে ভ্যাট,টেক্স প্রদান করা আমাদের সকলের দায়িত্ব। জনগনকে উদ্বুদ্ধ করা ভ্যাট,টেক্স প্রেকটিশনারদের দায়িত্ব। দেশপ্রেম ছাড়া আমাদের উন্নয়ন সম্ভব নয়। দুর্নীতি দমনে সকল প্রতিষ্ঠান কে আরো জোরালোভাবে কাজ করতে হবে।
৬ ডি বিচ সল্যুশান কনসালটেন্সি ফার্ম আয়োজিত ছয়মাস ব্যাপী ডিপ্লোমা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি এবিএম শাহজাহান উক্ত কোর্সের শুভ উদ্বোধন করেন এবং তাদের উত্তরোত্তর শুভকামনা করেন। অনুষ্ঠানের সভাপতি ৬ ডি বিচ সল্যুশন এর ব্যবস্থাপনা পার্টনার ও ইনকামটেক্স আইনজীবী মোঃ মাহমুদুল হাসান বলেন, ভ্যাট,টেক্স প্রেকটিস এন্ড কমপ্লাইয়েন্স কে পেশা হিসাবে স্বীকৃতি প্রয়োজন। আমরা রাজস্ব আদায়ের যোদ্ধা হিসাবে কাজ করে যাচ্ছি।টেক্স প্রদান সহজ করতে চাই। দূর্নীতি রোধে জিহাদ করতে হবে। টেক্স প্রদানে সবাই সেচ্ছায় অংশ গ্রহণ করার বিষয়ে কাজ করে যাচ্ছি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, একেএম দেলোয়ার হোসেন, এফ সিএম এ,ড.নুরুল আজহার প্রেসিডেন্ট, বাংলাদেশ ভ্যাট বার এসোসিয়েশন,, মোঃ সাইফুল ইসলাম, এফসিএ, এবং এনবিআর এর রাজস্ব কর্মকর্তা আসিফ আহমেদসহ আরো অনেকে।