
মোঃ ফরিদুল ইসলাম দুবাই প্রতিনিধিঃ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রবাসী সাংবাদিকরা এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশ গঠন ও উন্নয়নে তিনি যে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন, তা বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তারা আরও বলেন, তারেক রহমানের প্রতি বাংলাদেশের মানুষ ও গণমাধ্যমের অনেক প্রত্যাশা রয়েছে। বেগম খালেদা জিয়া যে স্বপ্ন ও আদর্শ নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমান অগ্রণী ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিবৃতিতে গণমাধ্যমকর্মীরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।
