Sat. Jul 18th, 2026

নিজস্ব প্রতিবেদকঃ আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়রি) সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি। বিএনপি চেয়ারম্যানের সিলেট আগমনকে ঘিরে নেতা-কর্মী ও সাধারণ জনগণের মধ্যে বিপুল উৎসাহ দেখা দিয়েছে।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফরকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে সিলেট। মাইকিং, মিছিল, মিটিং- সব আয়োজনে দলের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিত। রয়েছে সর্বস্তরের জনগণের মাঝে উৎসাহ-উদ্দীপনা।

১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের পর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে হযরত শাহজালাল রহমতুল্লাহে আলাহি ও হযরত শাহপরান রহমতুল্লাহে আলাহির মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করতেন। এই ধারাবাহিকতায় তারেক রহমানও সিলেট থেকে শুরু করবেন প্রচারণা।

ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, দলের চেয়ারম্যানের সফরকে ঘিরে সিলেটে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ উচ্ছ্বসিত।

সিলেট মহানগর বিএনপি নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন বলেন, দলের চেয়ারম্যানের সিলেট সফর সফল করায় লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর বিএনপি প্রস্তুতি সম্পন্ন করেছে। সিলেটের আত্মীয় ও দলের চেয়ারম্যানকে বরণ করতে বিএনপির নেতাকর্মী তথা সিলেটবাসী উন্মুখ হয়ে আছেন।

কেন্দ্রীয় জাতীয়তাবাদি মহিলা দলেট সহসভানেত্রী সামিয়া চৌধুরী জানান, সর্বস্তরের নারীদের উপস্থিতিও থাকবে উল্লেখযোগ্য। তাদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হবে।

এদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, বিএনপি চেয়ারম্যানে ২১ ও ২২ জানুয়ারি সিলেট সফর নির্বিঘ্ন রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২১ জানুয়ারি আকাশপথে সিলেটে পৌঁছানোর পর ২২ জানুয়ারি সকালে মাজার জিয়ারত শেষে বেলা ১১টায় নির্বাচনি জনসভায় যোগ দেবেন। জনসভা শেষে সড়কপথে ঢাকা যাওয়ার পথে বেশ কয়েকটি জনসভায় বক্তব্য দেবেন তিনি।