Sat. Jul 18th, 2026
খুলনা ব্যুরো প্রধান, মোঃ রুহুল আমিন হাওলাদারঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা জেলার ছয়টি সংসদীয় আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। ৪৬ জন মনোনয়নপত্র জমা দিলেও নানাবিধ কারণে চূড়ান্ত প্রার্থী তালিকায় থাকছেন  ৩৮ জন। আগামী ১২ ফেব্রুয়ারি এই ৩৮ জনই লড়বেন ভোটের মাঠে। রাজনৈতিক নির্বাচনী  সমঝোতায় ৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে ১জন জামায়াতে ইসলামীর এবং চারজন খেলাফত মজলিসের।
খুলনা-১ আসনে  বৈধ ১২ জন প্রার্থীর  মধ্যে বিএনপি আলহাজ্ব আমীর এজাজ খান এবং জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী,  খুলনা- ২  আসনে বৈধ তিনজন প্রার্থীর মধ্যে  বিএনপি’র নজরুল ইসলাম মঞ্জু এবং জামায়াতে ইসলামীর এডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা -৩ আসনে নয় জন বৈধ প্রার্থীর মধ্যে  বিএনপি’র কেন্দ্রীয় নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা -৪ আসনে চারজন বৈধ প্রার্থীর মধ্যে  বিএনপি’র কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল এবং দশ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের এস এম সাখাওয়াত হোসাইন, খুলনা -৫ আসনে বৈধ চার জন প্রার্থীর মধ্যে  বিএনপি’র মোহাম্মদ আলী আজগর লবি এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল  অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার,  খুলনা- ৬ আসনে বৈধ পাঁচজন প্রার্থীর মধ্যে বিএনপি’র খুলনা জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম মনিরুল হাসান বাপ্পি এবং জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মোঃ আবুল কালাম আজাদ উল্লেখযোগ্য। এছাড়া খুলনা – ৫ বাদে বাকি পাঁচটি আসনের প্রতিটিতে ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছে।
খুলনা জেলার রিটার্নিং অফিসার খুলনার জেলা প্রশাসক আ স ম জামশেদ খন্দকার তথ্যটি নিশ্চিত করেছেন।