Sun. Jun 7th, 2026

36খোলা বাজার২৪ ॥ শনিবার, ১০ অক্টোবর ২০১৫ : মৌলভীবাজারে ৫০ পিস ইয়াবাসহ সাজিদ উল্লাহ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিনগত রাতে শহরের বর্ষিজোড়া এলাকায় তাকে আটক করা হয়।
মৌলভীবাজার মডেল থানার এএসআই মহসিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করে জানান, সাজিদ দীর্ঘদিন ধরে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে (ঢাকা মেট্রো ক-০৩-২০৬৬) নম্বরের একটি প্রাইভেটকার ও ৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে।
সাজিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *