
খোলাবাজার অনলাইন ডেস্ক : আইন মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, বিশিষ্ট ক্রীড়াবিদ ও রাজধানী শুটিং ক্লাবের সদস্য মোহাম্মদ ফরিদ আলম বাংলাদেশ শুটিং ফেডারেশনের নবগঠিত এডহক কমিটির সহ-সভাপতি হিসাবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি সংস্থা বি.এন.আর.এস এর সভাপতি ও দৈনিক কমলকন্ঠের প্রকাশক আনিসুর রহমান আনিস, সহ-সভাপতি মুকিত খান জুয়েল, বি.এন.আর.এস এর সাধারণ সম্পাদক ও দৈনিক বরিশাল ভোরের আলোর সম্পাদক অধ্যাপক মোঃ জহিরুল ইসলাম প্রমুখ এক অভিনন্দন বার্তায় দেশের বিশিষ্ট এই ক্রীড়াবিদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় বি.এন.আর.এস এর সভাপতি আনিসুর রহমান আনিস বলেন, মোহাম্মদ ফরিদ আলম এর ন্যায় দেশের একজন বিশিষ্ট ক্রীড়ানুরাগী বাংলাদেশ শুটিং ফেডারেশনের নবগঠিত কমিটির সহ-সভাপতি হিসাবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি বৃদ্ধিতে বাংলাদেশ শুটিং ফেডারেশন পূর্বের থেকে আরও বেশী সফলকাম হবে।
