খোলা বাজার২৪ ॥ শনিবার, ১০ অক্টোবর ২০১৫ বরিশালের গৌরনদীতে পেট্রোল বোমায় নিহত
ফরিদপুরে ট্রাক চালক ইজাইদুলের স্ত্রীর হাতে চেক প্রদান করলেন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি। প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে থেকে নিহত ইজাইদুলের স্ত্রীর পাপিয়ার হাতে তিন লাখ টাকার চেক বিতরণ করা হয়। মন্ত্রী আজ শনিবার ফরিদপুর শহরের বদরপুরের বাস ভবন হাসিনা মঞ্জিলে এ চেক বিতরণ করেন। এসময় ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার জামিল হাসান, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরসহ আওয়ামীলীগের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে তিনি বিভিন্ন সময়ে জেলার মৃত আওয়ামীলীগ নেতা ও সড়ক দূর্ঘটনায় নিহতদের বাড়িতে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য গত ৭ ফেব্র“য়ারী/১৫ বরিশাল হতে ফরিদপুরে আসার পথে গৌরনদীর বাটাজোর বাজারের দক্ষিন পাশে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমার ইজাইদুল নিহত হয়।
