Mon. Jul 27th, 2026

খোলা বাজার২৪ ॥ শনিবার, ১০ অক্টোবর ২০১৫ ডার্টি পিকচার’ খ্যাত বলিউড তারকা বিদ্যা বলান 100এবার শাড়ি পরেই পাবেন ১৩ কোটি টাকা। শাড়িতেই বাজিমাত করেছে এই অভিনেত্রী। বলিউডের অধিকাংশই একবাক্যে বিশ্বাস করেন শাড়ি পরেই তাকে সবচেয়ে সুন্দর লাগে। মজার বিষয় হচ্ছে ছবি করেও এই পরিমাণে পারিশ্রমিক পান না বিদ্যা। তবে কার শাড়ি পরে এই কাণ্ড ঘটালেন নায়িকা! একটি শাড়ির ব্র্যান্ড তাদের প্রচারের মুখ হিসাবে বেছে নিয়েছে বিদ্যাকে। ১ বছর ওই ব্র্যান্ডের হয়ে প্রচার করার জন্য নায়িকার সঙ্গে ওই চুক্তি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। সংস্থার এক শীর্ষ কর্তা জানিয়েছেন, ‘ভারতীয় মহিলাদের কাঠামো অনুযায়ী শাড়ি সবচেয়ে ভাল পোশাক। আর বিদ্যার চেহারায় শাড়ি খুব ভাল মানায়।’ শাড়িই পছন্দ বিদ্যার। তাই কোন রকম না ভেবে এই অফার লুফে নিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *