খোলা বাজার২৪, রবিবার, ১ জানুয়ারি ২০১৭: ঠাকুরগাও জেলার পীরগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। মাধ্যমে রোববার রাত ১২.০১ মিনিটে বিএনপি’র কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আয়োজনে কেক কাটা হয়। সকালে রেজওয়ানুল ইসলামে চাতালে উপজেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম সিদ্দিকী কনকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুর জাহিদ, পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র রাজিউর রহমান রাজু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ, উপজেলা যুবদল সম্পাদক দিদারুল ইসলাম রানা, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেলিম রেজা, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক হাসান, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ শরীফসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।
