Sat. Jul 25th, 2026

খোলা বাজার ২৪, শনিবার  ২৭ অক্টোবর ২০১৮ঃবানারীপাড়া প্রতিনিধিঃ বানারীপাড়া ও উজিরপুর (বরিশাল-২) আসনের মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেত্রী ও বাংলাদেশ মহিলাক্রীড়া সংস্থার সহ-সভাপতি সৈয়দা রুবিনা আক্তার মিরা  বানারীপাড়া উপজেলায় বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন।  

তিনি বানারীপাড়া উপজেলার বানারীপাড়া ডিগ্রি কলেজ, গাভা মাধ্যমিক বিদ্যালয় ,সৈয়দ বজলুর হক কলেজ ও বিশারকান্দী কলেজ এ সামগ্রী বিতরণ করেন।  এ সময় তিনি জননেত্রীর শেখ হাসিনার  উন্নয়নের কিছু কথা  শিক্ষক,শিক্ষিকা,কর্মচারী ও ছাত্রছাত্রীদের  মাঝে তুলে ধরেন। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী   শেখ হাসিনা আমাকে মনোনয়ন না দিলেও আগামী নির্বাচনে যেই মনোনয়ন পাবে আমি আপনাদের পাশে থেকে  নৌকার পক্ষে  কাজ করব।  এছাড়াও তিনি বলেন স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের মাদকমুক্ত রাখতে পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করার জন্য আহ্বান জানান।