Sun. Jun 7th, 2026

53কামরুল হাসান ঠাকুরগাঁও, খোলা বাজার২৪ ॥ শনিবার, ১০ অক্টোবর ২০১৫ : ঠাকুরগাঁওয়ে ১৭ জন আদিবাসী পরিবারের মাঝে এক এশ ৯৩ শতক খাস বন্দোবন্তের দলিল হস্তান্তর করেছে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস।

বৃহস্পতিবার বিকেলে ইএসডিও আয়োজিত হেকস সুইজারল্যান্ড এর সহযোগিতায় , জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমসডিওর নির্বাহী পরিচালক ডা: শহীদ উজ জামান।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলার চেয়ারম্যান তৈমুর রহমান,নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম,হেকস সুইজারল্যান্ড এর বাংলাদেশ কান্ট্রি অফিসের ম্যানেজার-ফাইনান্স এন্ড এডমিন আবুল হাসনাত,ভুমি কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রধান,ইউপি চেয়ারম্যান শফিউর রহমান শফি,পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মেহের এলাহী,আদিবাসী পরিষদের উপদেষ্টা ইমরান হোসেন চৌধুরী,আদিবাসী মাইকেল হাজদা প্রমুখ।

52বে-সরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডিও কর্তৃক বাস্তবায়নধীন প্রমোশন অফ রাইটস ফর এথনিক এন্ড দলিতস ইমপ্র“ভমেন্ট প্রোগ্রাম এর উপকারবেভাগী ১৭ পরিবারের মাঝে এ খাস জমির দলিল বিতরন করা হয়।

এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার সালামন্দর ইউনিয়নের ১৩ পরিবার এবং পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের ৪ আদিবাসী ৪ আতিবাসী পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *