Sun. Jun 7th, 2026

57খোলা বাজার২৪ ॥ শনিবার, ১০ অক্টোবর ২০১৫ : রাজধানীর বুড়িগঙ্গায় একটি লঞ্চে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ২ ডাকাতকে গ্রেফতার করেছেন নৌ-পুলিশ। পুলিশের দাবি তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
গ্রেফতারকৃতরা হলেন, বরিশালের মুলাদি থানার গাঁওছা হোসনাবাদ গ্রামের মৃত বুলু বেপারীর ছেলে আবুল কালাম (৫৭) ও মাদারীপুরের শিবচর থানার কুতুবপুর গ্রামের মৃত বাসেদ মোল্লার ছেলে গিয়াসউদ্দিন জিয়া (৪০)।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. সামসুল আলম বলেন, শুক্রবার ফরাশগঞ্জে বুড়িগঙ্গার নদীর গুদারা ঘাটের পন্টুনে ভেড়ানো একটি লঞ্চে ডাকাতির প্রস্তুতির সময় তাদের গ্রেফতার করা হয়।
“তাদের কাছ থেকে পাঁচটি হাতবোমা, তিনটি ধারাল ছোরাসহ দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত দলের সদস্য বলে স্বীকার করেছে।”রাতেই ২জনকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *