খোলা বাজার২৪, রবিবার, ১ জানুয়ারি ২০১৭:
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের দলে থাকলেও মূল একাদশে জায়গা হয়নি মেহেদী হাসান মিরাজের। এবার রাখা হয়নি প্রথম টি-টোয়েন্টি দলেও। ফলে মিরাজের অপেক্ষাটা আরও বাড়ল।
এর আগে দেশের মাটিতে অভিষেক দুই টেস্টে ১৯ উইকেট শিকার করে বিরল এক রেকর্ড গড়েন মিরাজ। যার ধারে কাছেও নেই অনেক কিংবদন্তি ক্রিকেটার। ১৮৮৭ সালে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার জন জেমস ফেরিস অভিষেকে দুই ম্যাচের টেস্টে সর্বোচ্চ ১৮ উইকেট নিয়েছিলেন। তাঁকে টপকে বিশ্বসেরার আসনটি এখন বাংলাদেশি সেনসেশন মিরাজের।
ইংলিশদের বিপক্ষে এমন নৈপুণ্যে আইসিসির টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন মিরাজ। টেস্ট বোলিংয়ের তালিকায় ৬১ নম্বর থেকে এক লাফে ৩৩ নম্বরে ওঠে এলেন মিরাজ।
প্রসঙ্গত, আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। আর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ ও ৮ জানুয়ারি।
