Sun. Jul 26th, 2026

খোলা বাজার২৪, রবিবার, ১ জানুয়ারি ২০১৭:

Bangladesh bowler Mustafizur Rahman on Saturday at Eden during a ICC T20 World Cup match between Bangladesh and New Zealand. He scalped five wickets in the match. Express photo by Subham Dutta. 26.03.16

বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মাত্র দুটি ওয়ানডে খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। তারপরও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির ওয়ানডে বিশ্ব র‍্যাংকিংয়ে আরো এগিয়েছেন বিস্ময় বোলার ‘দ্য ফিজ’। ১৯ ধাপ পেরিয়ে বিশ্বের ওয়ানডে সেরা বোলারদের র‍্যাংকিংয়ে এখন ২৯ নম্বরে তিনি। কিউইদের বিপক্ষে হারা সিরিজে চার উইকেট নিয়েছিলেন ২১ বছরের মুস্তাফিজ। বছরের প্রথম দিনেই ওয়ানডের খেলোয়াড়দের র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। এই সিরিজে ব্যাটিংয়ে বাংলাদেশের মাঝে উন্নতি হয়েছে এখনো নবীন মোসাদ্দেক হোসেনের।

বাঁহাতি ফাস্ট বোলার মুস্তাফিজ ইনজুরি থেকে ফিরে ছয়মাস পর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন। দ্বিতীয় ওয়ানডেতে ছিলেন বিশ্রামে। সম্প্রতি আইসিসির বিশ্ব বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জেতা এই যুবা তারপরও দারুণ। প্রথম ম্যাচে ৬২ রানে ২ উইকেট নিয়েছিলেন। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ফিরে ৩২ রানে শিকার করেছিলেন ২ কিউইকে। ১১ ওয়ানডেতে এখন ৩০ উইকেট ফিজের! বাংলাদেশের আরেক তরুণ পেস সেনসেশন তাসকিন আহমেদ ৮ ধাপ লাফিয়েছেন। এখন তিনি ৭৮ নম্বরে। ২১ বছরের তাসকিন ৩ ম্যাচে ৪ উইকেট শিকার করেছেন।
নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার ১৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৪ নম্বরে। তিনিও চার উইকেট নিয়েছেন সিরিজে। নিউজিল্যান্ডের টিম সাউদির সাথে দ্য ফিজের ব্যবধানও কমে এসেছে। ৫ ধাপ উন্নতি করে সাউদি ২৬ নম্বরে। সিরিজে নিয়েছেন ৫ উইকেট।
গত সেপ্টেম্বরেই ওয়ানডে অভিষেক মোসাদ্দেকের। ২১ বছরের ব্যাটসম্যান নিউজিল্যান্ডের বিপক্ষে যথাক্রমে অপরাজিত ৫০, ৩ ও ১১ রানের ইনিংস খেলেছেন। আইসিসির ওয়ানডে বিশ্ব ব্যাটিং র‍্যাংকিংয়ে তাই ৩৭ ধাপের একটা লাফ দিয়েছেন মাত্র ৮টি ওয়ানডেতে ১৮০ রান করা মোসাদ্দেক। ১৩৩ নম্বরে এখন তিনি। দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে।
আইসিসির দলগত র‍্যাংকিংও প্রকাশ করা হয়েছে। কোনো পরিবর্তন আসেনি। ১২০ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া ১ নম্বরে। বাংলাদেশ ৩-০ তে হোয়াইটওয়াশ হয়ে পাকিস্তানের সুযোগ করে দিয়েছে। ৯৫ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করেছিল টাইগারররা। হারিয়েছে চার পয়েন্ট। যদিও ওয়ানডে র‍্যাংকিংয়ে ৭ নম্বরেই আছে টাইগাররা। পাকিস্তানের এখন ৮৯ পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজের ৮৬। ২০১৯ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে সরাসরি খেলবে স্বাগতিক ইংল্যান্ড ও আরো ৭টি দল। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর কাট আউট টাইম। এ কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে বিশ্বকাপেও এবার সরাসরি খেলতে এই র‍্যাংকিংয়ের গুরুত্ব অনেক। র‍্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকা ২, ভারত ৩, নিউজিল্যান্ড ৪, ইংল্যান্ড ৫, শ্রীলঙ্কা ৬ নম্বরে। আর ১০ নম্বরে আফগানিস্তান। এরপরের দুটি জায়গায় জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড।