Sun. Jun 7th, 2026

11খোলা বাজার২৪ ॥ শনিবার, ১০ অক্টোবর ২০১৫ : সৌদি আরবে ভারতীয় পরিচারিকার হাত কেটে নেয়ার ঘটনার নিন্দা জানিয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, এই ঘটনা কোনও ভাবেই বরদাস্ত করা যায় না।
সুষমা বলেন, ‘সৌদি আরবে ওই ভারতীয় মহিলার ওপর যে অত্যাচার করা হয়েছে তাতে আমরা খুবই উদ্বিগ্ন’। এ ব্যাপারে ভারতের ক্ষোভের বিষয়টি সৌদি কর্তৃপক্ষকেও জানানো হয়েছে বলে জানান তিনি।
সৌদি আরবের ভারতীয় দূতাবাস ৫৫ বছরের ওই নির্যাতিতা কস্তুরি মুনিরথিনামের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বলেও জানিয়েছেন স্বরাজ।
বিদেশমন্ত্রী বলেন, রিয়াদে ভারতীয় দূতাবাস সৌদি বিদেশমন্ত্রকের কাছে বিষয়টি উত্থাপন করেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর সাজার দাবি জানিয়েছে।এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছে ভারত। অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করারও দাবি জানানো হয়েছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রকের মুখপাত্র।
কস্তুরি সৌদিতে পরিচারিকার কাজ করতেন। তাঁর পরিবারের অভিযোগ, অত্যাচার সহ্য না করতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন কস্তুরি। সেই কারণেই নিয়োগকারী তাঁর ডান হাত কেটে নেন। কস্তুরি বর্তমানে সৌদিরই একটি হাসপাতালে চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *